হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

Printed Edition
3rd-9
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

হাবিপ্রবি প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সময়ের কণ্ঠস্বরের তালহা হাসান, সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের মো: রাফিউল হুদা।

রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের দুই হলের মারামারির ফলে ভোট গণনা স্থগিত করা হয়। পরদিন সোমবার ভোট গণনা শেষে বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: নওশের ওয়ান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক খাদেমুল ইসলাম ।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে ২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সশরীরে ২০ জন ও পোস্টাল ব্যালটে তিনজন ভোট দেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের মো: হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশের কামরুল হাসান, দফতর সম্পাদক পাবলিকিয়ান টুডের মো: আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠের সারোয়ার আলম রিজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা.কমের সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ।

এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭-এর মো: আব্দুল্লাহিল শাফী, সময় জার্নালের মো: বাঁধন হোসাইন, সারাদেশ প্রতিদিনের মো: রিয়াদুল হাসান।