আইআইইউসিতে কুরআনিক সায়েন্সেস বিভাগের ইফতার মাহফিল
Printed Edition
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রতি একটি ভিউ এক্সচেঞ্জ প্রোগ্রাম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর ড. হাসমত আলি। বিশেষ অতিথি ছিলেন শরিয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মো: রশিদ জাহেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নুমান হাসান মাদানী। এ সময় বক্তব্য রাখেন- বিভাগের শিক্ষক প্রফেসর ড. বি এম মফিজুর রহমান আল আজহারী, প্রফেসর ড. মোস্তফা কামিল মাদানী, ড. শফিকুর রহমান আল আজহারী, ড. লুৎফর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।