আফরোজা সরকার

Printed Edition

রাজনীতিবিদ আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকারের মাতা, বিশিষ্ট সমাজসেবিকা আফরোজা সরকার (৮৫) বার্ধক্যজনিত কারণে গতকাল সোমবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

বাদ জোহর, গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার পৌরসভা এলাকার উত্তর নছরুদ্দি গ্রামের মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা।