সংসদের অধিবেশন পরিদর্শনে বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী
Printed Edition
সংসদ প্রতিবেদক
সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়েছে। গতকাল অনুষ্ঠিত এ শিক্ষামূলক সফরে শিক্ষার্থীদের সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখান এমপি ড. মাসুদ। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ, কৌতূহল এবং আনন্দঘন পরিবেশ।
বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।
বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বলেন, জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।
সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজ আমার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। আমি বাউফলবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই আসন শুধুমাত্র একজন ব্যক্তির নয়, এটি হবে সমগ্র বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক।