ফের ফুটসাল দলের অধিনায়ক রাহবার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ পুুরুষ ফুটসাল টুর্নামেন্ট। ১৪-২৬ জানুয়ারি এ আসরের সিডিউল। ১৩-২৫ জানুয়ারি একই দেশে হবে সাফ নারী ফুটসাল। এ আসরে বাংলাদেশ পুরুষ দলের নেতৃত্ব দেয়া হয়েছে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খানকে। কিছু দিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি ফুটসালেও লাল-সবুজদের অধিনায়ক ছিলেন তিনি।