পশুহাটে ক্যাশলেস লেনদেন চান্দাইকোনায় ইসলামী ব্যাংকের সচেতনতামূলক সভা
Printed Edition
বগুড়া অফিস
‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পশুরহাটে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বগুড়া জোনাল অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় পশু বিক্রেতা, খামারি, গ্রাহক ও হাট ইজারাদাররা অংশ নেন। ইসলামী ব্যাংক বগুড়া জোন প্রধান ও ইভিপি শিকদার মো: শিহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ইভিপি ও হেড অব ডিজিটাল ব্যাংকিং উইং মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট-১ এর যুগ্ম পরিচালক জুয়েল মজুমদার, সহকারী পরিচালক আজিজুল হাকিম চৌধুরী, রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আমিনুল ইসলাম, চান্দাইকোনা পশুর হাট কমিটির সভাপতি শামসুল হক খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথি মোশাররফ হোসেন বলেন, অনলাইন ও ক্যাশলেস লেনদেন নিরাপদ এবং এতে অর্থ খোয়া যাওয়ার ঝুঁঁকি কম থাকে। পরে খামারি, পশু বিক্রেতা ও ইজারাদারদের মাঝে কিউআর কোড বিতরণ করা হয়।