খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক

Printed Edition
3rd-1
খালেদা জিয়ার ইন্তেকালের খবর পাওয়ার পর গতকাল জাতীয় প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা স্থগিত করে শোক পালন ও দোয়া করা হয় : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে দেশের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন দল ও সংগঠন।

জাতীয় প্রেস ক্লাব : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক শোকসভার আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোকসভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গনি চৌধুরী। এ সময় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুমুর রহমান খলিলী, বখতিয়ার রানা, কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও এ কে এম মহসীন। আলোচনা শেষে বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মুনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সভার শুরুতে এই মহীয়সী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বিএফইউজে ও ডিইউজের শোক : বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। গতকাল বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো: শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত, বাকরুদ্ধ। জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়। বিবৃতিতে নেতৃবৃন্দ তার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক শোকবার্তায় তার মৃত্যুতে ডিআরইউ তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন এবং দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন : গতকাল এক শোকবার্তায় সংগঠনটির সাধারণ সম্পাদক মো: আনিসুজ্জামান পিপিএম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। একই সাথে তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো: সাজ্জাত আলী, এনডিসি। শোকবার্তায় তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ক্র্যাবের শোক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা জানান।

ইআরএফের শোক : ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম। এক শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেবসের শোক : বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন জেবসের সভাপতি রিয়াজুর রহমান রিয়াজ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ এক শোকবার্তায় বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন। একইসাথে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক নাসির আহমাদ রাসেল, ঢাকায় কর্মরত নড়াইল জেলার সাংবাদিকদের সংগঠন নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার সভাপতি মনিরুল ইসলাম রোহান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নূর আলম শেখ, জ্বালানি বিটের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি), ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি মেজর (অব:) আবদুল মান্নান, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজির আলী মোড়ল ও মহাসচিব কাজী আবুল খায়ের, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মো: ফারুক রহমান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আলহাজ লায়ন আহমেদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী এবং মহাসচিব মোহাম্মদ নজরুল ইসলাম গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।