৬৬ ব্যক্তি প্রতিষ্ঠানকে এস জেড এইচ এম ট্রাস্টের আর্থিক সহায়তা

Printed Edition
artho-3
৬৬ ব্যক্তি প্রতিষ্ঠানকে এস জেড এইচ এম ট্রাস্টের আর্থিক সহায়তা

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে গতকাল ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে চেক দেয়া হয়েছে। এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম- ৮ আসনের এমপি এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। এমপি এরশাদ উল্লাহ বলেন, আল্লাহ্্র আউলিয়া কেরাম মানব সেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছিলেন। হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ড তারই প্রতিফলন বলে মনে করি। বিশেষ করে গবেষণা ও সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে যুগের চাহিদানুযায়ী যেভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ড সমাজের জন্য দৃষ্টান্ত। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক নিউজ পোর্টাল এ এন টিভির চেয়ারম্যান মো: আবুল হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জাফর আহমদ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল ও নুরুল করিম নুরু, অষ্টাদশ শিশু-কিশোর সমাবেশের প্রধান সমন্বয়ক রাশেদ খান, চান্দগাঁও থানা বিএনপি নেতা মো: আলমগীর, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম রুবেল, কবিরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন। বিজ্ঞপ্তি।