মনোনয়ন জমা দিলেন চৌধুরী নায়াব ইউসুফ

Printed Edition

ফরিদপুর প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ফরিদপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। রোববার দুপুরে জেলা রিটার্নিং অফিসার কামরুল ইসলাম মোল্লার কার্যালয়ে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, বিএনপি নেতা রশিদুল ইসলাম লিটন এবং নায়াব ইউসুফের ছেলে আর্শিয়ান ইউসুফ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদান ঘিরে নেতা-কর্মীদের মধ্যে দিনভর উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।