মৈত্রী চুক্তি নবায়নে মে মাসে চীন সফরে যাচ্ছেন পুতিন
Printed Edition
টিআরটি ওয়ার্ল্ড
চলতি বছরের প্রথমার্ধেই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বুধবার বেইজিং সফর শেষে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই তথ্য নিশ্চিত করেছেন। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসসহ বিভিন্ন সংবাদমাধ্যম তার এই সফরের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
ল্যাভরভ জানান, সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও এই সফরের অন্যতম প্রধান লক্ষ্য ২০০১ সালের জুলাইয়ে স্বাক্ষরিত ‘চীন-রাশিয়া মৈত্রী চুক্তি’র আনুষ্ঠানিক নবায়ন। মস্কোর পক্ষ থেকে এবারের সফরে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেয়ার প্রস্তাব রাখা হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া দু’দিনের সফরে ল্যাভরভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করেন। চলতি বছর চীন-রাশিয়া কৌশলগত সমন্বয় অংশীদারত্বের ৩০ বছর এবং মৈত্রী চুক্তির ২৫ বছর পূর্তি হতে যাচ্ছে।