দিনাজপুরে ৬টি আসনেই জামায়াতের মনোনয়ন ফরম গ্রহণ
Printed Edition
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের নিকট থেকে দিনাজপুরের ছয়টি আসন থেকেই জামায়াত মনোনীত প্রার্থীদের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। জামায়াত মনোনীত প্রার্থীরা হলেন- দিনাজপুর-১ মো: মতিউর রহমান, দিনাজপুর-২ এ কে এম মাওলানা আফজালুল আনাম, দিনাজপুর-৩ অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর-৪ মো: আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর-৫ মো: আনোয়ার হোসেন এবং দিনাজপুর-৬ মো: আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো: আনিসুর রহমান, জেলা সেক্রেটারি ডক্টর মুহাদ্দিস এনামুল হক, শহর জামায়তের আমির মাওলানা মো: সিরাজুস সালেহীন, শহর জামায়াতের সেক্রেটারি মো: কামরুল হাসান রাসেল, সদর জামায়াতের আমির মো: মেহরাব আলী, সেক্রেটারি নুরুল্লাহ সরকারসহ জেলা উপজেলা এবং স্থানীয় পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।