আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিতে চীন যাচ্ছে বাংলাদেশ দল
Printed Edition
বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের পাঁচ সদস্যের একটি দল (ইউঊঙ) আগামী ১২ থেকে ২০ জুলাই পর্যন্ত চীনের শেনঝেন শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (ওঊঙ) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়ার (ইউঊঙ) একটি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা, যার মূল লক্ষ্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অর্থনীতির জ্ঞান ছড়িয়ে দেয়া এবং তাদের অর্থনীতিভিত্তিক বিশ্লেষণমূলক দক্ষতা বৃদ্ধি করা। ২০২৬ সালে ইউঊঙ সিলেট, রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকায় জাতীয় পর্যায়ের চারটি বড় পরিসরের অনুষ্ঠানের আয়োজন করে এবং ৪৮ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে কঠোর ও চার ধাপবিশিষ্ট বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইউঊঙ এই চূড়ান্ত পাঁচজন প্রতিযোগীকে নির্বাচন করেছে।
অলিম্পিয়াডে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া এবং তাদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানোর লক্ষ্যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. হোসেন জিল্লুর রহমান, চেয়ারম্যান, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড। সভাপতিত্ব করেন মানসুরুল হক, অ্যাম্বাসেডর, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড।
এতে জানানো হয় বাংলাদেশ দলের সদস্যরা হলেন- ফারাবিদ বিন ফয়সাল, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ফারিহা তাসনিম, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জাইফ বিন মোর্শেদ, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, প্রান্ত ঘোষ, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল এবং ফাইয়াদ সালেহীন আহমেদ, স্কলাস্টিকা।
শিক্ষার্থীদের সাথে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে চীনে যাবেন মো: আল আমিন পারভেজ, সভাপতি কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (দলনেতা), রাফিদ আবরার, সাধারণ সম্পাদক, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (দলনেতা), মো: আল আমিন রাকিব, হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (পর্যবেক্ষক)। বিজ্ঞপ্তি।