দেশীয় সংস্কৃতিগুলো কখনোই হারিয়ে যেতে দেবেন না : ববি হাজ্জাজ
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘দেশীয় সংস্কৃতিগুলো আপনারা কখনোই হারিয়ে যেতে দেবেন না। সব সংস্কৃতির সকল অংশই আপনারা চর্চা করবেন। সংস্কৃতি আপনারা আপনাদের ভেতরে জীবিত রাখবেন, যেন আমাদের সমাজের ভেতরে সেটা শক্তভাবে জীবিত থাকে।’
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর ড. রাশেদা রওনক খানের সভাপতিতে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিকুর রহমান ত্বহা এবং সাধারণ সম্পাদক স্মীতা পুরকায়স্থ । এ সময় বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় ও সঙ্গীত শিল্পী ড. প্রিয়াঙ্কা গোপকে অনুষ্ঠানে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।