শহীদ জিয়ার মাজারে ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা
Printed Edition
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, নলছিটি পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান ও রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষপর্যায়ের নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। ঝালকাঠি প্রতিনিধি।