হাজীগঞ্জে শিক্ষার্থী সংবর্ধনা : কর্মমুখী উচ্চ শিক্ষার নতুন দ্বার উন্মোচন

Printed Edition

চাঁদপুর জেলার হাজীগঞ্জে ‘হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন’ এর পক্ষ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চ শিক্ষার বিষয়ে দিকনির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৩ ডিসেম্বর অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন করপোরেট প্রেজেন্টার ও ট্রেনার, মোটিভেশনাল স্পিকার, লায়ন এম আলমগীর। সেমিনারে বক্তারা দেশে ও বিদেশে কর্মমুখী উচ্চশিক্ষার সুযোগ, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। গেস্ট স্পিকার লায়ন এম আলমগীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সময়ের সর্বোচ্চ ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি।’

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীরা যেন দেশে এবং বিদেশে কর্মমুখী শিক্ষা অর্জন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারে, সে লক্ষ্যে হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন কাজ করে যাচ্ছে।’

২০০৬ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে একমাত্র এই শিক্ষাপ্রতিষ্ঠানেই সর্বনিম্ন ও সহনীয় কোর্স ফি নিয়ে কর্মমুখী বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। অনুষ্ঠানের শেষভাগে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। বিজ্ঞপ্তি।