মাথাব্যথা মানেই ব্রেন টিউমার নয়

Printed Edition

মাথাব্যথা আমাদের জীবনের খুব সাধারণ একটি সমস্যা। ঘুম কম হওয়া, স্ট্রেস, চোখের চাপ বা পানিশূন্যতার মতো অনেক কারণেই এটি হতে পারে। তাই প্রতিবার মাথাব্যথা হলেই যে তা ব্রেন টিউমারের লক্ষণ, এমন ধারণা ঠিক নয়। কিন্তু কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে মাথাব্যথা শরীরের ভেতরে থাকা গুরুতর সমস্যার ইঙ্গিতও দিতে পারে। বিশেষ করে দীর্ঘস্থায়ী, অস্বাভাবিক বা অন্যান্য স্নায়বিক উপসর্গের সাথে যুক্ত মাথাব্যথাকে অবহেলা করা উচিত নয়।

মূলত ব্রেন টিউমার আক্রান্তদের ক্ষেত্রে মাথাব্যথা, খিঁচুনি, চলাফেরায় সমস্যা, কথা বলতে অসুবিধা, স্মৃতিভ্রংশসহ নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। ব্রেন টিউমার হলো মস্তিষ্ক বা এর আশপাশে অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। এটি দুই ধরনের হতে পারে যথা- বিনাইন (অক্যানসারাস), ম্যালিগন্যান্ট (ক্যানসারাস)। টিউমার বড় হলে তা মস্তিষ্কের স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি করে এবং আশপাশের অংশে চাপ ফেলে। এতে মাথার ভেতরের তরল চলাচলও ব্যাহত হতে পারে, যা জটিল পরিস্থিতি তৈরি করে। কিছু ক্ষেত্রে এটি শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ারও ঝুঁঁকি থাকে।

বয়সভিত্তিক ঝুঁঁকি : ব্রেন টিউমার যেকোনো বয়সে হতে পারে, তবে ধরনভেদে ঝুঁঁকি আলাদা। শিশুদের মধ্যে কিছু নির্দিষ্ট টিউমার যেমন- মেডুলোব্লাস্টোমা বেশি দেখা যায়। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে গ্লিওব্লাস্টোমার ঝুঁঁকি বেশি। ইন্টারনেট।