চাঁদাবাজি রুখতে দাঁড়িপাল্লার বিকল্প নেই : আসিফ মাহমুদ

Printed Edition
bangla-2
চাঁদাবাজি রুখতে দাঁড়িপাল্লার বিকল্প নেই : আসিফ মাহমুদ

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বগুড়া-৩ আসনকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করতে চাইলে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেয়ার আহ্বান জানান। গতকাল শনিবার সকালে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে বগুড়া জেলা শুধুমাত্র জেলার পরিচয়ের কারণে দীর্ঘ দিন আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে।

উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বগুড়া-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মুহাম্মাদ আবু তাহেরসহ জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা এতে বক্তব্য রাখেন।