বেতন কম হওয়ায় অফিসে ৫ ঘণ্টা ঘুম!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

কাজের চাপে নয়, বরং বসের দেয়া কম বেতনের প্রতিবাদে অভিনব এক বিদ্রোহ করেছেন মধ্য চীনের এক তরুণী। কর্মস্থলেই টানা ৫ ঘণ্টা ঘুমিয়ে কাটানোর শুরু করেন। তবে বিষয়টি বসের নজরে আসতেই চরম বিপাকে পড়তে হয়েছে তাকে। চীনের হেনান প্রদেশের শাংকিউ শহরের এই ঘটনা ঘটেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই তরুণী একটি অনলাইন পোস্টে জানান, তিনি বর্তমান কর্মস্থলের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট। তার দাবি, যে পরিমাণ পরিশ্রম তিনি করেন, সেই তুলনায় পারিশ্রমিক অত্যন্ত নগণ্য। এই বৈষম্যের প্রতিবাদ জানাতেই অফিসে কাজের ফাঁকে টানা ৫ ঘণ্টা ঘুমানোর সিদ্ধান্ত নেন। তরুণীর যুক্তি- ‘প্রতিষ্ঠান আমাকে যেমন বেতন দেয়, আমি ঠিক ততটুকুই কাজ করব; অতিরিক্ত শ্রম দেবো না।’ ইন্টারনেট।