শ্রীমঙ্গলে সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি ডায়ালগ

Printed Edition

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা

শ্রীমঙ্গলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি পর্যায়ের অংশীদারিত্ব আরো জোরদার করার লক্ষ্যে ‘অ্যাডভোকেসি ডায়ালগ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সেমিনার কক্ষে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ‘জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি’ কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিনসহ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা, মহিলাবিষয়ক কর্মকর্তা, বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন ও বেসরকারি সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি।