প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া

Printed Edition

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে একীভূত বার্ষিক ক্রীড়া। ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ডিআরআরএ’র আয়োজনে প্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।