প্রাইম ব্যাংক-পেস্টেশন চুক্তি সই

Printed Edition
artho-2
প্রাইম ব্যাংক-পেস্টেশন চুক্তি সই

গ্রাহকদের সুবিধামতো পেমেন্ট সুবিধা সরবরাহ করতে সার্ভিস হাব লিমিটেডের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্র্রতি গুলশান অ্যাভিনিউ, ঢাকায় অবস্থিত প্রাইম অ্যাসপায়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে উভয় প্রতিষ্ঠান। চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কনজ্যুমারস অ্যাসেটস এবং কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং সার্ভিস হাব লিমিটেডের (পেস্টেশন) ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফারুক হোসেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিজিটাল চ্যানেলস এ জেড এম ফৌজ উল্লাহ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।