ফেদেরার জোকোভিচের পাশে সিনার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ট্রফি জয়ে দুই কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের পাশে চলে এসেছেন ইতালি জেনিক সিনার। আর তা হলো তিনি রজার ফেদেরার ও নোভাক জোকোভিচের পর জিতলেন ছয়টি মাস্টার্স ট্রফির সব ক’টি। পরশু তিনি ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে হারিয়েছেন রাশিরার দালিন মেদভেদেভকে। ৭-৬ ও ৭-৬-এ জয়ের পর সিনার একে মিয়ামি, টরেন্টো, প্যারিস, সিনসিনাতি এবং সাংহাই টেনিসে শিরোপা জিতলেন। সিনার এছাড়া ২০২৪ ও ২০২৫ এর অস্ট্রেলিয়ান ওপেন ও ২০২৪ এর ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হন।