রাহিদের হ্যাটট্রিক

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

সিনিয়র ডিভিশন ফুটবল লিগে গতকাল হ্যাটট্রিক করেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের রাইসুল ইসলাম রাহিদ। কাল কমলুপরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ২৩. ৮৫ ও ৯০ মিনিটে তার করা তিন গোলের ওপর ভর করেই নোফেল ৩-০তে হারিয়েছে বাংলাদেশ বয়েজকে। দিনের অন্য ম্যাচে নবাবপুর ক্রীড়া চক্রের ১-০ গোলের জয় ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অরগানাইজেশনের বিপক্ষে। গোলদাতা সোহাগ হোসেন।