উত্তরা ব্যাংক ও তিতাস গ্যাস চুক্তি স্বাক্ষর

Printed Edition

উত্তরা ব্যাংক পিএলসি সম্প্রতি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির সাথে গ্যাস বিল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। তিতাস গ্যাস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কোম্পানি সেক্রেটারি মো: লুৎফুল হায়দার মাসুম এবং উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: রাফিউল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ এবং উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো: আবুল হাশেম উপস্থিত ছিলেন। তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক (হিসাব) মো: মহিউদ্দিন মোল্লা এবং উত্তরা ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন পাশা খান, মহাব্যবস্থাপকরা মো: মিজানুর রহমান, রীনা সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।