নরওয়ে দূতাবাসে নাট্যকার ইবসেনের আলোচনা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের ১৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার রাজকীয় নরওয়েজিয়ান দূতাবাস গতকাল ‘ইবসেন এক পরিবেশশিল্পী’ শীর্ষক একটি বিশেষ আলোচনার আয়োজন করে। এতে ইবসেনের ওপর বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাবিহা হক। নিজের আসন্ন মনোগ্রাফ ইবসেনের সবুজ ও নীল কার্টোগ্রাফি (ইবসেনস গ্রিন অ্যান্ড ব্লু কার্টোগ্রাফি) থেকে কিছু অংশ উপস্থাপন করেন। বইটি ২০২৮ সালে ইবসেনের দ্বিশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
হেনরিক ইবসেন (১৮২৮-১৯০৬) মূলত সামাজিক নাটকের জন্য সুপরিচিত। তার নাটকে মধ্যবিত্ত নগরজীবনের পারিবারিক বাস্তবতা এবং তার অন্তর্নিহিত মতাদর্শিক টানাপড়েন গুরুত্ব পায়।