বগুড়ায় বালুর ট্রাক থেকে ৮০ কেজি গাঁজা জব্দ : চালক আটক

Printed Edition

বগুড়া অফিস

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ কেজি গাঁজা ও একটি বালুভর্তি বড় ট্রাকসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবি বগুড়ার মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত ২৮ এপ্রিল রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে একটি টিম বগুড়া জেলার সদর থানার বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস ‘ছ’মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তর পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে রংপুর হতে বগুড়াগামী একটি বালুভর্তি ট্রাক (রেজি নং- ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬ ) টি উক্ত ট্রাকের ড্রাইভার মো: রবিউল ইসলামকে (২৫) আটক করা হয়। সে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের মো: মামুন আকন্দের ছেলে। উক্ত বালুভর্তি ট্রাকটি তল্লাশি কালে ট্রাকে বালুর ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তায় মোট ৮০ আশি কেজি শুকনা গাঁজাসহ উক্ত ট্রাকসহ জব্দ করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুু করা হয়। ডিবির ওসি ইকবাল বাহার এ সব তথ্য নিশ্চিত করেছেন।