বাউয়েটে গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
Printed Edition
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের উদ্যোগে ‘গবেষণা ও প্রকাশনার মাধ্যমে একাডেমিক উৎকর্ষতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত রোববার ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
প্রধান অতিথি শিক্ষক শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার জন্য উৎসাহিত করেন এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে গবেষণা ও প্রকাশনার অপরিহার্যতা তুলে ধরেন। তিনি ওই সেমিনার আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের উপপরিচালক এবং রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো: মইনুল ইসলামের সঞ্চালনায় রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক ও সেমিনারের রিসোর্স পারসন হিসেবে প্রফেসর ড. মো: সাইফুল ইসলাম গবেষণার গুরুত্ব, মানসম্মত প্রবন্ধ প্রকাশের কৌশল এবং আন্তর্জাতিক জার্নালে প্রকাশনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব:), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো: মনজিনুল মুবীন (অব:), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো: সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, সব শিক্ষকমণ্ডলী এবং ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক। বিজ্ঞপ্তি।