ট্রাফিক স্কুলে ‘সবার আগে বাংলাদেশ’ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
artho-4
ট্রাফিক স্কুলে ‘সবার আগে বাংলাদেশ’ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে ট্রাফিক স্কুলে সবার আগে বাংলাদেশ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার ক্ষত এখনো শুকায় নাই। কিন্তু দেশের জন্য ও দেশের মানুষকে সেবা দেয়ার জন্য অনেক পুলিশ সদস্য কাজ করে যাচ্ছেন। তিনি গতকাল সোমবার ট্রাফিক স্কুল টিডিএসে ট্রাফিক সার্জেন্টদের কাজের মাধ্যমে দেশ গড়ার জন্য এক ব্যতিক্রমধর্মী কর্মশালায় বক্তব্য রাখেন।

টিডিএসে প্রধানমন্ত্রীর আহ্বান ‘সবার আগে বাংলাদেশ’ নিয়ে ট্রাফিক সার্জেন্টদের মধ্যে অনুপ্রাণিত করতে এই আয়োজন করা হয়। সবার আগে বাংলাদেশ গড়তে ট্রাফিক পুলিশের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ৩৫তম নবায়ন কোর্সের ৭০ জন ট্রাফিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের পক্ষ থেকে আমরাই প্রথম প্রধানমন্ত্রীর আহ্বানকে সম্মান জানিয়ে আমাদের ট্রাফিক পুলিশের মধ্যে দেশ গড়ার মানসিকতা নতুন করে সৃষ্টি করব। এই কর্মশালার মাধ্যমে ট্রাফিক সার্জেন্টরা তাদের ডিউটির বাইরে আর কী কাজ আছে তা তারা নিজেরাই অনুধাবন করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা এই কর্মশালার মাধ্যমে নতুন করে বাংলাদেশ বিনির্মানে নিয়োজিত থাকবেন ও সড়কে শৃঙ্খলা রক্ষায় আরো নিবেদিত হবেন।

এই আয়োজন এখন থেকে এখানে আসা সব প্রশিক্ষণার্থীদের নিয়ে করা হবে যাতে আমাদের ভাবনায় সবার আগে বাংলাদেশ থাকে। উক্ত কর্মশালায় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের সব কর্মকর্তা, প্রশিক্ষক উপস্থিত ছিলেন।