হাজী মো: আহসান উল্লাহ
Printed Edition
দৈনিক আমার দেশ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি ফজলে রাব্বী সোহেলের বাবা হাজী মো: আহসান উল্লাহর ৭ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৯ সালের ২৬ রমজান হৃদরোগ জনিত কারণে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মরহুম হাজী মো: আহসান উল্লাহ টিএন্ডটির সরকারি কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার মরহুমের সোনারগাঁ উপজেলার সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরা নিজ বাড়িতে কুরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। মরহুম হাজী মো: আহসান উল্লাহর ছোট ছেলে আতা রাব্বী জুয়েল তার বাবার রূহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।