মনোহরদীতে পানিতে পড়ে ৩ শিশুর মৃত্যু
Printed Edition
মনোহরদী (নরসিংদী)সংবাদদাতা
নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামের উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুফাচ্ছেরের মেয়ে সুমাইয়া (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা, আশামনি এবং সুমাইয়া শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশী এক ছোট শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।