কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা
Printed Edition
চাকরির বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন সময়োপযোগী পড়াশোনা। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে পারেন। তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অনেক সফলতা রয়েছে। বর্তমানে এ বিভাগে দুই হাজার শিক্ষাথী অধ্যয়নরত। তার মধ্যে শতাধিক বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। এ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া সুবিধাসহ সুসজ্জিত ক্লাসরুম। এ বিভাগের অধীনে রয়েছে আটটি কম্পিউটার ল্যাবরেটরি। ল্যাবরেটরিতে রয়েছে প্রায় ৩০০টি কম্পিউটার। রয়েছে যুগের সাথে তাল মিলিয়ে চলা গতিসম্পন্ন ইন্টারনেট ও ফ্রি ওয়াইফাই সার্ভিস। এ বিভাগের অধীনে তিনটি কোর্স পরিচালনা করা হয়। কোর্সগুলো হলো- বিএসসি ইন সিএসই (দিবা/ সান্ধ্যকালীন), এমএসসি ইন সিএসই। সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.আব্দুল বাসেত বলেন, এখানকার লেখাপড়ার মান উন্নত। কোয়ালিটির ব্যাপারে ছাড় দেয়া হয় না। এখানে বিশ্বমানের শিক্ষাদান দেয়া হয়। তাই এখানকার শিক্ষার্থীরা পরবর্তীতে গবেষণায় এবং তাদের কর্মস্থলে সফলতা দেখাতে পারেন। অধ্যাপক বাসেত আরো বলেন, এ ইউনিভার্সিটি থেকে পাসকৃত শিক্ষার্থীরা বিদেশে উচ্চতর শিক্ষা নিচ্ছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন সফটওয়ার ফার্ম, নেটওয়ার্কিং ফার্মসহ অন্যান্য প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত রয়েছেন। ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আদর্শ ও দেশপ্রেমিক মানব সম্পদ তৈরিতে এ ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি সেমিস্টারে ছাত্রছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার জন্য কোর্স শিক্ষকরা পর্যাপ্ত কেসস্টাডি, চলমান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট, বাধ্যতামূলক ক্লাস পার্টিসিপেশন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। বোর্ড অব স্ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, তা অটুট রেখেই আমরা এ ইউনিভার্সিটি পরিচালনা করে আসছি। উল্লেখ্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দিবা শাখার টিউশন ফি সাত লাখ টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্স ফি চার লাখ ৩০ হাজার টাকা। ডিপ্লোমাধারীদের শুক্রবার ও শনিবার ক্লাসের জন্য কোর্স ফি তিন লাখ ৫০ হাজার টাকা। এমএসসি ইন সিএসই কোর্সের জন্য টিউশন ফি এক লাখ টাকা। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস,সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০-৪। বিজ্ঞপ্তি।