ঢাকায় কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
Printed Edition
কর্মসংস্থান ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ঢাকা, ঢাকা উত্তর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শনিবার ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৬’ যুব উন্নয়ন অধিদফতরের সম্মেলন কক্ষ, মতিঝিলে অনুষ্ঠিত হয়েছে। পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান। কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী। এ ছাড়া মহাব্যবস্থা পক মাহমুদা ইয়াসমীন, মো: শফিকুল ইসলাম মিঞা ও মো: আমিরুল ইসলামসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় উপমহাব্যবস্থাপকরা, প্রধান শাখা, ঢাকার উপমহাব্যবস্থাপক সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।