কুষ্টিয়ায় জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ১১ দলের বিক্ষোভ

Printed Edition
bangla-2
কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল : নয়া দিগন্ত

কুষ্টিয়া প্রতিনিধি

গণভোট এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ১১-দলীয় ঐক্যের নেতাকর্মীরা। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সমাবেশে বক্তারা দ্রুত রাষ্ট্র সংস্কার, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের দাবিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানান। একইসাথে তারা কুষ্টিয়া শহরের ঐতিহাসিক পাঁচ রাস্তার মোড়কে ‘জুলাই শহীদ চত্বর’ হিসেবে ঘোষণা করেন।

এনসিপি কুষ্টিয়া জেলা শাখার প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস তনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। বক্তব্য দেন- কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক সিরাজুল হক, এবি পার্টির প্রধান সমন্বয়ক বেলাল মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি আব্দুল লতিফ খানসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা।