আল-আরাফাহ ইসলামী ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
Printed Edition
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোগে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের এসআইসিআইপি প্রকল্পের আওতায় আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপন অনুষ্ঠান ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে সার্টিফিকেট বিতরণ এবং ভবিষ্যৎ ব্যবসা উন্নয়নের পরিকল্পনা উপস্থাপন করা হয়।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো: নজরুল ইসলাম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লাহ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু জাফর, ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই)-এর প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আমজাদ হোসেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।