আকিজ বাইসাইকেল এখন বিশ্বমঞ্চে

Printed Edition
artho-1
আকিজ বাইসাইকেল এখন বিশ্বমঞ্চে

আকিজ বাইসাইকেল, বাংলাদেশের বাইসাইকেল শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটি ১২ মার্চ নেদারল্যান্ডের উদ্দেশে তাদের প্রথম কনসাইনমেন্টের যাত্রা শুরু করেছে। দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল রফতানি শুরু করেছে, যা দেশীয় উৎপাদিত পণ্যকে বিশ্ববাজারে পরিচিতি দিচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, রফতানির মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে এবং নতুন এক হাজার কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। দেশীয় মানসম্মত বাইসাইকেল বিশ্ববাজারে পাঠানোর মাধ্যমে বাংলাদেশের শিল্পব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে। আকিজ বাইসাইকেল ভবিষ্যতে ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশের বাজারে রফতানি সম্প্রসারণের পরিকল্পনা করছে। বিজ্ঞপ্তি।