নিজস্ব সাবমেরিনের সফল মহড়া তাইওয়ানের

Printed Edition

রয়টার্স

নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে তৈরি প্রথম সাবমেরিন ‘নারওয়াল’-এর মহড়া সফলভাবে সম্পন্ন করেছে তাইওয়ান। গত বৃহস্পতিবার সাগরে কয়েক ঘণ্টা ধরে এ মহড়া পরিচালনা করা হয়। তাইওয়ানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কাউসিউং সমুদ্র বন্দরের কাছে এ মহড়ার আয়োজন করা হয়েছিল। নৌবাহিনী নিশ্চিত করেছে, সাবমেরিনটি সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সাবমেরিন কর্মসূচিটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের দক্ষতা এবং প্রযুক্তির উপর নির্ভর করে তৈরি করা হয়েছে, যা কূটনৈতিকভাবে আন্তর্জাতিক বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন তাইওয়ানের জন্য একটি বড় অগ্রগতি।

নারওয়াল তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় সাবমেরিন। বাকি যে দু’টি সাবমেরিন আছে, সেগুলো গত শতকের আশির দশকে নেদারল্যান্ডসের কাছ থেকে কিনেছিল তাইওয়ানের সরকার।