চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন জমা
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতেন প্রার্থী ড. মিজানুর রহমান। সোমবার বেলা ১টায় উপজেলা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান ইয়াহিয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমির ইমামুল হোদা, সুাপ্রিম কোর্টের অ্যাডভোকেট গোমস্তাপুর উপজেলা জামাতের চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম প্রমুখ।
ড. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা প্রয়োজন। মানুষ যাতে ভয়হীনভাবে ভোট দিতে পারে-সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এলাকার সম্মানিত ভোটাররা দল ও ব্যক্তির যোগ্যতা ও সংগ্রাম দেখে ভোট দেবেন। এছাড়া সাংবাদিকদের কাছে তিনি নিরপেক্ষ সংবাদ আশা প্রকাশ করেন।