চট্টগ্রামে রফিক হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় প্রবাসী মেহাম্মদ রফিক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো: বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, মোহাম্মদ হোসেন, জামাল উদ্দিন, জসিম উদ্দিন ও মিল্টন সরদার। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত চারজন মো: বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা ও হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা অনুযায়ী কারাগারে পাঠানো হয়।