পিরোজপুরে জনতা ব্যাংকের গাওখালী বাজার উপশাখা চালু
Printed Edition
পিরোজপুরের নাজিরপুর উপজেলার গাওখালী বাজার উপশাখা চালু করেছে জনতা ব্যাংক পিএলসি। গত বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: একরামুল হক আকন। বরিশাল এরিয়া অফিসের উপ-মহাব্যবস্থাপক মো: মাহফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরিয়া অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো: তারিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাওখালী বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব এস এম সবুজ, (অব:) অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম, গাওখালী মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মো: জাফর বাহাদুর, ৪নং দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহ আলম আকন এবং ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গাওখালী বাজার কমিটির সভাপতি মো: রফিকুল ইসলাম বাবুল প্রমুখ। বিজ্ঞপ্তি।