ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটরসাইকেল উপহার পেলেন ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো: আতাউর রহমান।
গতকাল বুধবার ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকের হাতে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো: আলতাফ হুসাইন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো: নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ, রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো: আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহে রমাদান উপলক্ষে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেয়া হচ্ছে। এ ছাড়া রেমিট্যান্স গ্রাহকরা কমন উপহার পাবেন। ১৮ মার্চ পর্যন্ত এ অফার চলবে। বিজ্ঞপ্তি।