ইরানযুদ্ধের ফলে ইউরোপকে মার্কিন অস্ত্র সরবরাহে বিলম্ব
Printed Edition
ফিন্যান্সিয়াল টাইমস
যুক্তরাষ্ট্র তাদের অস্ত্রভাণ্ডার কমে যাওয়ায় বেশ কয়েকটি ইউরোপীয় দেশকে অস্ত্র সরবরাহে দেরির বিষয়ে সতর্ক করেছে। ইরানের সাথে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মজুদ কমে যাওয়ার জেরেই এই বিলম্ব হতে পারে। ৯টি সূত্র ফিন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছে, ব্রিটেন, পোল্যান্ড, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়াসহ ইউরোপীয় মিত্রদের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহে উল্লেখযোগ্য বিলম্বের কথা পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ব্যাপকভাবে অস্ত্র ব্যবহারের ফলে যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুদ নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আংশিক প্রভাব হিসেবেই এই বিলম্ব ঘটছে বলে জানা গেছে। দু’টি সূত্র জানিয়েছে যে, এশিয়াতেও অস্ত্র সরবরাহ স্থগিত করার বিষয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার সাথে চার বছর ধরে চলা যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা নিয়ে এমনিতেই উদ্বেগ রয়েছে। এই বিলম্ব ইউক্রেনের জন্যও একটি বড় ধাক্কা হতে পারে। এই বিলম্বের কারণে হিমার্স এবং নাসামসের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গোলাবারুদ সরবরাহ প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।