১১ দলীয় জোটের উন্মুক্ত প্রার্থী

ধামরাইয়ে সংংবাদিকদের সাথে আশরাফ আলীর মতবিনিময়

Printed Edition
bamgla-2
ধামরাইয়ে সংংবাদিকদের সাথে আশরাফ আলীর মতবিনিময়

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

১১ দলীয় জোটের (উন্মুক্ত) প্রার্থী হিসেবে খেলাফত মজলিস মনোনীত ঢাকা-২০ (ধামরাই) আসনের প্রার্থী মুফতি আশরাফ আলী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে ধামরাই পৌরশহরের ঢাকা মুন্নু সন্স অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি আশরাফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, কেন্দ্রীয় সদস্য মাওলানা মো: নরুল হক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ আমীর আলী, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক সাইফুদ্দিন এবং কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি মো: রায়হান আলীসহ আরো অনেকে। বক্তারা জানান, খেলাফত মজলিস ১১ দলীয় জোটের অংশীদার হলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ৩০০ আসনের মধ্যে কয়েকটি আসন উন্মুক্ত রাখা হয়েছে। এর মধ্যে ঢাকা-২০ (ধামরাই) আসনটি উন্মুক্ত আসন হিসেবে ঘোষণা করা হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা ইসলামী শাসনব্যবস্থা ও আধুনিক ধামরাই গড়ার লক্ষ্যে দেয়াল ঘড়ি প্রতীকে মুফতি আশরাফ আলীকে ভোট দেয়ার আহ্বান জানান।

সভায় মুফতি আশরাফ আলী বলেন, নির্বাচিত হলে তিনি ধামরাইকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। পাশাপাশি শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।