অলিম্পিয়ানদের জন্য ১০০ মিলিয়ন ডলারের তহবিল
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অলিম্পিক ইতিহাসে বড় নীতিগত পরিবর্তনের পথে হাঁটল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সংস্থাটি নতুন একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে গ্রীষ্ম ও শীতকালীন অলিম্পিকে অংশ নেয়া ক্রীড়াবিদরা প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ ১০ হাজার ডলারের অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
এই প্রকল্পের আওতায় ২০২৮ সামার অলিম্পিক পর্যন্ত মোট প্রায় ১৪০ মিলিয়ন ডলার বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। যদিও আইওসি এটিকে আনুষ্ঠানিক ‘প্রাইজমানি’ হিসেবে উল্লেখ করছে না, তবুও এটি সরাসরি ক্রীড়াবিদদের কাছে অর্থ পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পদপে হিসেবে দেখা হচ্ছে।
আইওসির নির্বাহী বোর্ডের সদস্য এবং সাবেক এনবিএ তারকা পাও গাসল এই উদ্যোগ ঘোষণা করেন। প্রথম ধাপে সুবিধা পাবেন প্রায় দুই ৯০০ জন ক্রীড়াবিদ, যারা অংশ নিয়েছেন ২০২৬ শীতকালীন অলিম্পিকে। এরপর ২০২৮ সামার অলিম্পিকে অংশ নেয়া প্রায় ১১ হাজার অ্যাথলেটের জন্য প্রায় ১১০ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে। তবে এই অনুদান পেতে কিছু শর্ত থাকবে। বিশেষ করে ডোপিং পরীায় ব্যর্থ না হওয়া এবং নির্ধারিত নৈতিক মানদণ্ড পূরণ করতে হবে। আইওসি জানিয়েছে, ক্রীড়াবিদদের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ওপর এই অর্থ নির্ভর করবে না।
বর্তমান আইওসি সভাপতির নেতৃত্বে এটি অলিম্পিক নীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সাবেক অলিম্পিক সাঁতারু কভেন্ট্রি আগে থেকেই বলে আসছিলেন যে অলিম্পিক আয়ের অর্থ শুধু পদকজয়ীদের পুরস্কার হিসেবে নয়, আরো বিস্তৃতভাবে অ্যাথলেটদের সহায়তায় ব্যবহার করা উচিত।