রোবটিক্সের মঞ্চে পিসিআইইউ ইইই বিভাগের সাফল্য

Printed Edition

রোবটিক্স প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত ‘ইইই ডে ৩.০’ প্রতিযোগিতায় লাইন ফলোয়িং রোবট সেগমেন্টে পিসিআইইউর রোবোটিক্স ক্লাবের ‘টিম স্কোয়াড্রন’ গ্রুপ প্রথম এবং ‘টিম স্কোয়াড্রন ২.০’ গ্রুপ দ্বিতীয় স্থান লাভ করে। গত ৩ মে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় পিসিআইইউর শিক্ষার্থীরা অসাধারণ নৈপুণ্যের পরিচয় দেয়। পাশাপাশি রোবো সকার সেগমেন্টে অংশ নেয়া পিসিআইইউর ‘টেসলা থান্ডারবোল্টস’ দল সেমিফাইনালে নিজেদের অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। বিজ্ঞপ্তি।