শীর্ষে ফিরল ইন্টার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ক্রেমোনিচকে আগের ম্যাচে ২-০তে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল নাপোলি। দু’টি গোলই করেন রাসমাস হুজলুন্ড। পরের ম্যাচেই সিরি ‘আ’ চ্যাম্পিয়নদের হটিয়ে আবার টেবিল টপার হলো ইন্টার মিলান। লিগে গত পরশু আটালান্টাকে ১-০তে হারিয়েছে সান সিরোর দলটি। দলের হয়ে একমাত্র গোলটি করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।

লিগে এদিন বোলোগনার মাঠে ১-১ গোলে ড্র করেছে সাসুওলো। ১৬ রাউন্ড শেষে ৩৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে ইন্টারমিলান। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী এসিমিলান। আর তৃতীয় স্থানে নেমে যাওয়া নাপোলির পয়েন্ট ৩৪। এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে চতুর্থ জুভেন্টাস।