মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আসছে

Printed Edition
pro-2
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আসছে

প্রযুক্তি ডেস্ক

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে বিশ্বের প্রথম ডিভাইস আনছে ইনফিনিক্স। দৈনন্দিন জীবনে স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, কাজ বিনোদন, ভ্রমণ, গেমিং ও কনটেন্ট তৈরির নির্ভরযোগ্য সঙ্গীও। ব্যবহার বাড়ার সাথে সাথে ব্যবহারকারীদের চাহিদাও বদলাচ্ছে, যেখানে প্রয়োজন হচ্ছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, স্থিতিশীল পারফরম্যান্স এবং হাতে ধরার আরাম। এই পরিবর্তিত বাস্তবতায় নতুন নোট সিরিজের ফোন আনছে ব্র্যান্ডটি।

ইনফিনিক্স জানিয়েছে, আসন্ন এই নোট সিরিজের স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস, যেখানে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম। শক্তিশালী পারফরম্যান্স ও কম বিদ্যুৎ খরচের সমন্বয়ে তৈরি এই চিপসেট দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যাটারি দক্ষতা বজায় রাখতে সহায়ক। গেমিং, ভিডিও স্ট্রিমিং কিংবা একাধিক অ্যাপ একসাথে চালানোর সময়ও স্মুথ ও স্থিতিশীল অভিজ্ঞতা দেয়ার লক্ষ রাখা হয়েছে।

বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের কাছে এরই মধ্যে নতুন নোট সিরিজের ফোনটি নিয়ে তৈরি হয়েছে আগ্রহ। নতুন ডিভাইসটির নকশায় বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে ব্যবহারকারীর আরামের দিকে। এতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫-কে আই-কেয়ার ডিসপ্লে, যা হাতের স্বাভাবিক গড়নের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ডিজাইন করা। এতে দীর্ঘসময় ফোন ব্যবহারেও চোখের উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দীর্ঘসময় নিরবচ্ছিন্ন থাকতে ফোনটিতে দেয়া হয়েছে সাড়ে ছয় হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আলট্রা-স্লিম ব্যাটারি, যা ফোনের পাতলা ও হালকা নকশা বজায় রেখেই দীর্ঘ সময় ব্যবহার নিশ্চিত করবে। মিডিয়াটেক ডানমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর থাকায় ব্যাটারি শক্তি ধরে রাখবে দীর্ঘ সময় পর্যন্ত। দেশের বাজারে নোট সিরিজের ফোনটির প্রি-অর্ডার শুরু হয়েছে। স্টক থাকা সাপেক্ষে এটি চলতে থাকবে। আর আনুষ্ঠানিক উন্মোচনের পর বাজারে পাওয়া যাবে ফোনটি।