খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টুর সুস্থতা কামনায় দোয়া

Printed Edition

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো: মনিরুজ্জামান মন্টু ভারতের চেন্নাইয়ের এ্যাপোলো হাসপাতালে গুরুতর অস্ত্রপচারের পর চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার খুলনা কালেক্টরেট (কোর্ট) জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোসহ আন্দোলন- সংগ্রামে নিহত নেতাকর্মীদের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সাথে বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও দেশ-জাতির সম্বৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট কে এম শহিদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।