বিএফআইইউর সাথে রিহ্যাবের মতবিনিময় সভা

Printed Edition

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতারা এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফআইইউ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। রিহ্যাব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট ড. আলী আফজাল।

তিনি বলেন, দেশের আবাসন খাতকে একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে পরিণত করতে রিহ্যাব সবসময় সরকারের আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল। মানিলন্ডারিং প্রতিরোধে বিএফআইইউর সাথে সমন্বয় করে সদস্য প্রতিষ্ঠানগুলোকে আরো সচেতন ও দায়িত্বশীল করতে রিহ্যাব কার্যকর ভূমিকা পালন করবে। রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, রিয়েল এস্টেট খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্য প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী রিপোর্টিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরো দক্ষ করে তুলতে রিহ্যাব ধারাবাহিকভাবে কাজ করবে।

সভায় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো: বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক মো: মাহবুবুর রহমান, মো: গোলাম কিবরিয়া মজুমদার, এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো: শাহ আলম, মো: খাজা নজিবুল্লাহ চৌধুরী, এম ফখরুল ইসলাম এবং মো: এমদাদুল হোসেন সোহেল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।