ক্রিকইনফো বর্ষসেরা তাসকিন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
২০২৫ বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় সাত উইকেট শিকার করেছিলেন তাসকিন, সেই বোলিংকেই সেরার খেতাব দিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ২০২৫ সালের টি-২০ লিগের বর্ষসেরা বোলিংয়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রান খরচায় সাত উইকেট শিকার করেছিলেন তাসকিন, সেই বোলিংকেই সেরার খেতাব দিয়েছে ক্রিকইনফো। যেকোনো ফরম্যাটেই এক ইনিংসে কোনো বোলারের সাত উইকেট পাওয়ার দৃশ্য বিরল। টি-২০ ক্রিকেটে ২০২৫ সালের ২ জানুয়ারির আগে এমন ঘটনা ছিল কেবল দুইটি। তৃতীয় বোলার হিসেবে তাসকিন নেন সাত উইকেট। পরে আরো দু’জন নিয়েছেন।