৩৬ বলে সেঞ্চুরি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিজয় হাজারে ট্রফিতে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির (১৯০) রেকর্ড গড়েছেন ভারতের উদীয়মান ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে ‘এ’ লিস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও নিজের নামে করে নেন এ ব্যাটার। অরুণাচল প্রদেশের হয়ে মাত্র ১৪ বছর ২৭২ দিনে এ অর্জন তার। এতে ১৫ বছর ২০৯ দিনে পাকিস্তানের জহুর মোহাম্মদের ১৯৮৬ সালে করা সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন তিনি।